তেজগাঁওয়ে বাসের ধাক্কায় সিএনজিচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও তেজতুরী বাজার এলাকায় বাস ধাক্কায় এক সিএনজিচালক মারা গেছেন। নিহতের নাম মামুন ফরাজি (৩৩) বলে জানা গেছে।
বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই সিএনজিচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী কাজী ফয়সাল জানান, তেজগাঁও পূর্ব তেজতুরি বাজার ওভারব্রিজের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজিচালক মামুন ফরাজি আহত হন। পরে স্থানীয়দের মাধ্যমে তাকে উদ্ধার করে তিনি হাসপাতালে নিয়ে আসেন।
নিহতের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যায়, মামুন ফরাজি ভোলা চরফ্যাশন উপজেলার সেকান্দার ফরাজির ছেলে। তার বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাঝিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও থানা পুলিশ তদন্ত করছে।