নিজেদের বিজয়ী দাবি হোয়াইট হাউসের

নিজেদের বিজয়ী দাবি হোয়াইট হাউসের
সিটিজেন ডেস্ক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর নিজেদের বিজয়ের দাবি করেছে হোয়াইট হাউস, যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সোশ্যাল মিডিয়া পোস্টে এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের জন্য একটি ঐতিহাসিক জয় হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন সামরিক বাহিনীর দূরদর্শী নেতৃত্বের কারণেই এই সফলতা অর্জন সম্ভব হয়েছে।
লেভিট বিশেষভাবে উল্লেখ করেন, ট্রাম্পের সরাসরি উদ্যোগ ও সামরিক কৌশলের ফলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব হয়েছে। অপারেশন এপিক ফিউরি প্রসঙ্গে তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই অভিযানটি ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছিলেন। বাস্তবে মাত্র ৩৮ দিনের মাথায় যুক্তরাষ্ট্র তাদের মূল সামরিক লক্ষ্যগুলো অর্জনের পাশাপাশি প্রত্যাশার চেয়েও বেশি সফলতা পেয়েছে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বুধবার (৮ এপ্রিল) সকালে বিস্তারিত ব্রিফিং করবেন বলে আশা করা হচ্ছে। প্রেস সেক্রেটারি আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনীর অভাবনীয় এ সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। এর ফলে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন দরকষাকষির ক্ষেত্রে বাড়তি সুবিধা পাচ্ছেন, যা মূলত একটি টেকসই কূটনৈতিক সমাধান এবং দীর্ঘমেয়াদি শান্তির পথকে প্রশস্ত করেছে।
সূত্র: বিবিসি