শিরোনাম

সিএনএনের ওপর ক্ষেপলেন ট্রাম্প

সিটিজেন ডেস্ক
সিএনএনের ওপর ক্ষেপলেন ট্রাম্প

ইরান ইস্যুতে প্রকাশিত সিএনএনের একটি প্রতিবেদনকে ‘ফ্রড’ বা ভুয়া বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, সিএনএনের প্রকাশিত প্রতিবেদনটি একটি ভুয়া নাইজেরিয়ান নিউজ সাইট থেকে নেওয়া হয়েছে। যাচাই ছাড়াই তা প্রচার করা হয়েছে।

তিনি লেখেন, ইতোমধ্যে ইরানের আসল বিবৃতি প্রকাশ হয়েছে এবং বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একইসঙ্গে সিএনএনের কাছে প্রতিবেদনটি তুলে নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।

এদিকে, সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান দাবি করেছে তারা বড় ধরনের বিজয় পেয়েছে এবং যুক্তরাষ্ট্রকে ১০ দফা পরিকল্পনা মানতে বাধ্য করেছে।

তবে ইরানের দাবিকে সম্পূর্ণ ‘ফেক’ বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

/এসবি/