শিরোনাম

‘বিপর্যয়ের চরম কাছাকাছি’ চলে এসেছিল বিশ্ব: স্পেনের পররাষ্ট্রমন্ত্রী

সিটিজেন ডেস্ক
‘বিপর্যয়ের চরম কাছাকাছি’ চলে এসেছিল বিশ্ব: স্পেনের পররাষ্ট্রমন্ত্রী
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। ছবি: সংগৃহীত

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দেওয়া আল্টিমেটামে ‘ইরানি সভ্যতা নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি দেওয়ার পর বিশ্ব ‘ভয়াবহ বিপর্যয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল’। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর তিনি এই মন্তব্য করেন।

আলবারেস স্পেনের রেডিও স্টেশন আরএনইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্পের এই আল্টিমেটাম ‘মানবজাতির জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ ছিল। তিনি আরও বলেন, বর্তমান যুদ্ধবিরতির পরও সংঘাত পুরোপুরি শেষ হয়েছে কিনা, তা নির্ধারণ করার সময় এখনও আসেনি।

তিনি আরও বলেন, ‘যখন কোনো সামরিক পরাশক্তির নেতা এমন হুমকি দেন, আমি তা গুরুত্বের সঙ্গে নিই।’

উল্লেখ্য, এর আগে ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে ‘ভয়াবহ পরিস্থিতি’ তৈরি হবে। এই সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে ‘তাদের ওপর নরক নেমে আসবে’।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/