সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা ২১ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ।
আখতার আহমেদ বলেন, সোমবার (৬ এপ্রিল) কমিশনের সভায় এ সংক্রান্ত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী আজ তফসিল ঘোষণা করা হয়েছে। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান। অন্যদিকে,সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপ সচিব মোহাম্মদ মনির হোসেন।
সংরক্ষিত নারী আসনের বণ্টন প্রসঙ্গে তিনি বলেন, এ নির্বাচনে বিএনপি ও তাদের জোটের জন্য ৩৬টি আসন নির্ধারণ করা হয়েছে। জামায়াতে ইসলামী ও তাদের জোট পাবে ১৩টি আসন। আর স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে ১টি আসন। সব মিলিয়ে আসন সংখ্যা ৫০টি।
তফসিল অনুযায়ী, আগামী ২১ এপ্রিলের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২২ ও ২৩ এপ্রিল তা বাছাই হবে। ২৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ১২ মে হবে ভোট গ্রহণ।