যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি আরও জানান, মহাসচিব সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার এবং যুদ্ধবিরতির শর্তাবলী কঠোরভাবে পালনের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব মনে করেন, এ উদ্যোগ মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী ও ব্যাপক শান্তি প্রতিষ্ঠার পথ প্রশস্ত করতে সহায়ক হবে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা এবং মানবিক দুর্ভোগ লাঘবে অবিলম্বে শত্রুতা বন্ধ করা জরুরি। এদিকে, যুদ্ধবিরতি পরবর্তী শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং টেকসই শান্তি নিশ্চিত করতে গুতেরেসের ব্যক্তিগত দূত জিন আরনল্ট বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছে জাতিসংঘ।
সূত্র: আল জাজিরা