হামের টিকার কোনো ঘাটতি হবে না: সংসদে মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশে হামের টিকার মজুত স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাম-রুবেলার ২ কোটি ১৯ লাখ টিকা পেয়েছে সরকার। তাই টিকার কোনো ঘাটতি হবে না।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নোত্তরে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকার মজুত শূন্য থেকে শুরু করা হয়েছে। সরাসরি ইউনিসেফ থেকে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিন নেয়া হচ্ছে। আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকা কার্যক্রম শুরু হবে।
এসময় তিনি হামে মৃত্যুর পরিসংখ্যান নিয়ে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান।