২২ ইরানি নাবিককে পাকিস্তানে পাঠালো যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক

উত্তেজনার মধ্যে ওমান উপসাগর থেকে জব্দ করা ইরানের পতাকাবাহী জাহাজ এমভি তুসকারের ২২ জন নাবিককে পাকিস্তানে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে তাদের নিজ দেশে ফেরার কথা রয়েছে।
সোমবার (৪ মে) ইরান যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) একজন মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এ তথ্য জানিয়েছে।
তিনি বলেন, ‘এমভি তুসকার ২২ জন নাবিককে পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে মার্কিন বাহিনী। তাদের দেশে (ইরান) প্রত্যাবাসন করা হবে।’
গত ২০ এপ্রিল ইরানের কনটেইনারবাহী জাহাজ এমভি তুসকার জব্দ করে যুক্তরাষ্ট্র। সে সময় বলা হয়, ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ ভঙ্গ করায় জাহাজটিকে আটক করা হয়েছে। এ ঘটনাকে ‘জলদস্যুতা’ বলে অভিহিত করে তেহরান।
সেন্টকম জানায়, গত সপ্তাহে এমভি তুসকায় থাকা ৬ জনকে নিজ দেশে ফিরিয়ে দেওয়ার জন্য একটি আঞ্চলিক দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, এ ৬ জন নাবিকদের পরিবারের সদস্য।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালালে শুরু হয় মধ্যপ্রাচ্য সংঘাত। দীর্ঘ ৪০ দিন পর গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে গত ১১ এপ্রিল ইসলামাবাদে স্থায়ী শান্তি আলোচনা শুরু হয়। দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনা চললেও কোনো সমাধান না হওয়ায় ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে। এর পর থেকে গুরুত্বপূর্ণ এই জলপথটি নিয়ে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
সূত্র: আল জাজিরা