ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে রকেট হামলার দাবি হিজবুল্লাহর
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৩ মে ২০২৬, ২২: ৪২

লেবাননে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর। ছবি: আল জাজিরা
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে একাধিক ড্রোন ও রকেট হামলা চালানোর দাবি করেছে।
সংগঠনটির বক্তব্য অনুযায়ী, আল-বায়াদ এলাকায় ইসরায়েলি সেনাদের যানবাহন ও অবস্থান লক্ষ্য করে আক্রমণ পরিচালনা করা হয়, যার মধ্যে একটি হামলা সফল হয়েছে বলেও তারা উল্লেখ করেছে।
রবিবার (৩ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে চালানো এক হামলায় ইসরায়েলি বাহিনী ‘কামিকাজে’ ড্রোনের আঘাতের শিকার হয়েছে বলে দাবি করা হয়।
এরপর দুপুর আড়াইটার দিকে মারজায়ুন জেলার আল-কানতারা এলাকায় রকেটচালিত অস্ত্র ব্যবহার করে আরেকটি হামলা চালানো হয়। তবে এই হামলায় নির্দিষ্টভাবে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিষয়টি নিশ্চিত করা যায়নি।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, লেবাননের জনগণের সুরক্ষা এবং ইসরায়েলের কথিত যুদ্ধবিরতি লঙ্ঘন ও দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে হামলার প্রতিক্রিয়ায় এসব অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, ওই হামলাগুলোতে বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে।
সূত্র: আল জাজিরা

/এমআর/