হরমুজ প্রণালিতে আটকে পড়া ট্যাঙ্কারে হামলা

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালিতে আটকে পড়া ট্যাঙ্কারে হামলা

পরমাণু কার্যক্রম ও হরমুজ প্রণালি নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেই প্রণালিতে আটকে থাকা একটি ট্যাঙ্কারে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে।

সোমবার (৪ এপ্রিল) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড সেন্টার (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় রবিবার এই হামলা হয়। এ বিষয়ে একটি মানচিত্র প্রকাশ করেছে ইউকেএমটিও। সেটাতে দেখা গেছে, নৌযানটি ওমানের মুসান্দাম উপদ্বীপের উত্তর প্রান্তের কাছাকাছি অবস্থান করছে।

সামাজিকমাধ্যম এক্স পোস্টে সংস্থাটি জানিয়েছে, ‘ট্যাঙ্কারে আঘাত হানলেও সব ক্রু নিরাপদে আছে। পরিবেশের ওপর কোনো প্রভাব পড়েনি।’ কর্তৃপক্ষ তদন্ত করছে বলেও জানিয়েছে ইউকেএমটিও।

এদিকে হামলার পরপরই ‘প্রণালিতে আটকে থাকা বিভিন্ন দেশের জাহাজ নিরাপদে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: সিএনএন

/জেএইচ/