শিরোনাম

পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি, তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের দল

সিটিজেন ডেস্ক
পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি, তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের দল
নরেন্দ্র মোদি এবং থালাপাতি বিজয়। কোলাজ, ছবি: সিটিজেন গ্রাফিক্স

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গণনায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলেছে বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

সোমবার (৪ এপ্রিল) ভারতীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টায়) ভোট গণনা শুরু হয়। পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ফল ঘোষণা করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনুযায়ী, এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিজেপি ১৮৩টি আসন পেয়ে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল পেয়েছে ১০২টি আসন। এছাড়া কংগ্রেস ২টি, সিপিএম ১টি এবং অন্যান্য ২টি আসন পেয়েছে।

পশ্চিমবঙ্গ ছাড়াও আজ তামিলনাড়ু, কেরালা, আসাম ও পুদুচেরিতেও বিধানসভার ভোট গণনা হচ্ছে। এর মধ্যে তামিলনাড়ুতে দ্রাবিড় মুনেত্র কাজগম-কে (ডিএমকে) পিছনে ফেলছে অভিনেতা বিজয়ের দল তামিলগা ভেত্রি কড়গম (টিভিকে)।

তামিলনাড়ুতে এখন পর্যন্ত ১০৭ আসনে এগিয়ে টিভিকে। ডিএমকে এগিয়ে ৫০টি আসনে।

কেরালায় এখন পর্যন্ত ৭১টি আসনে এগিয়ে কংগ্রেস জোট ইউডিএফ। আর বামেরা এগিয়ে ৩৮টি আসনে।

আসামে ৯২টি আসনে এগিয়ে বিজেপি। আর কংগ্রেস এগিয়ে ২৩টি আসনে।

পুদুচেরিতে ১৬টি আসন নিয়ে এগিয়ে রয়েছে বিজেপির জোট এনডিএ। আর ৪টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে টিভিকে।

সূত্র: আনন্দবাজার, এনডিটিভি

/জেএইচ/