‘দুই শিক্ষার্থী হত্যার বিচার নিশ্চিতে যুক্তরাষ্ট্র সঙ্গে যোগাযোগ হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিতে মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (৪ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে, যাতে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা যায়। সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করছি, নিহতের পরিবার ন্যায় বিচার পাবেন।’
তিনি আরও বলেন, ‘নিহত অন্য শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আনার প্রক্রিয়া চলছে।’
এর আগে, সকাল ৮টা ৪৭ মিনিটে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে লিমনের মরদেহ নিতে আসেন তার পরিবারের সদস্যরা। তাদের নিয়ে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
পরিবারের সদস্যরা জানান, লিমনের মরদেহ জামালপুরে গ্রামের বাড়িতে নেয়া হবে।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এর আটদিন পর ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। কয়েকদিনের ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষার পর ৩০ এপ্রিল শনাক্ত হয় বৃষ্টির মরদেহ।
পরবর্তীতে দুই শিক্ষার্থী খুনের ঘটনায় নিহত জামিলের রুমমেট অভিযুক্ত হিশাম আবুঘেরহেকে গ্রেফতার করেছে পুলিশ।
লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন।

যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে লিমনের মরদেহ