শিরোনাম

পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১০৫ আসনে, তৃণমূল কত

সিটিজেন ডেস্ক
পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১০৫ আসনে, তৃণমূল কত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার (৪ এপ্রিল) সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) ২৯৩ আসনে ভোট গণনা শুরু হয়।

এখন পর্যন্ত মোট ২১১ আসনের ভোট গণনা হয়েছে। এর মধ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে ১০৫ আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১০৩ আসনে।

এছাড়া ভারতীয় কংগ্রেস ১টি আসন। সিপিএম ১টি ও স্বতন্ত্র ১টি আসন পেয়েছে।

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটগ্রহণ হয়। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। ফলে আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে। কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোটগণনা চলছে।

স্থানীয় সময় দুপুর ১২টার মধ্যে জয়-পরাজয়ের হিসাব জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে গণনা পুরোপুরি শেষ হতে রাতও হয়ে যেতে পারে।

সূত্র: আনন্দবাজার

/জেএইচ/