সিনেমার প্রচারণায় আমির খানের অভিনব কৌশল

বিনোদন ডেস্ক

বলিউডে ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবে পরিচিত অভিনেতা আমির খান। সিনেমা করেন খুব বেছে বেছে। ২ থেকে ৩ বছরে একটি সিনেমা করেন। এজন্য তার সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে। এবার নতুন সিনেমা ‘এক দিন’ নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। তবে সিনেমার চেয়ে এর প্রচারণা নিয়ে আলোচনায় এসেছেন তিনি। প্রচলিত জাঁকজমকপূর্ণ ইভেন্ট ও ব্যয়বহুল প্রচারণার দিকে না হেঁটে সরাসরি দর্শকদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়েছেন তিনি।
ইতোমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমির খানের এই সিনেমাটি। মুক্তির আগেই ছবিটি নিয়ে শুরু হয় ব্যতিক্রমধর্মী প্রচারণা। এর অংশ হিসেবে মুক্তির প্রায় ৩৯ দিন আগে থেকেই অগ্রিম টিকিট বুকিং চালু করা হয়। এতো আগে টিকিট বিক্রি করা সাধারণত খুব কমই দেখা যায়।
তবে সবচেয়ে আলোচিত উদ্যোগ ছিল বিশেষ প্রদর্শনীতে তার সরাসরি উপস্থিতি। প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের জুহু, মালাড ও বোরিভিলি এলাকায় আয়োজিত কয়েকটি বিশেষ শোতে অংশ নেন আমির খান ও ছবির কলাকুশলীরা। এসব শো-তে দর্শক ও ভক্ত অনুরাগীদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সিনেমার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
তারকাদের এমন উপস্থিতিতে আয়োজিত শো-তে সাধারণত টিকিটের মূল্য মোটা অঙ্কের হয়ে থাকে। তবে প্রচলিত ধারার বাইরে গিয়ে সাধারণ দর্শকরা যেন প্রবেশ করতে পারে এজন্য টিকিটের মূল্য মাত্র ৯২ রুপি নির্ধারণ করেন আমির খান। শুধু বোরিভিলির একটি মাল্টিপ্লেক্সে নির্দিষ্ট আসনের জন্য টিকিটের দাম ছিল সর্বোচ্চ ১৪৯ রুপি।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আর বিপুল অর্থ ব্যয় করে যেখানে সিনেমার প্রচারণা বড়ছে, সেখানে প্রচলিত ধারার বিপরীতে গিয়ে আমির খানের সরাসরি দর্শকের কাছে পৌঁছানোর কৌশলকে অনন্য হিসেবে দেখা হচ্ছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

মঞ্চে নিজেকে ‘মৃত’ ঘোষণা ভারতীয় গায়কের