সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু
সিলেট সংবাদদাতা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো সরাসরি হজ ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ মে) দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-৫৩৭) মদিনার উদ্দেশে উড্ডয়ন করে।
এর আগে, রাত সাড়ে ৯টায় বিমানবন্দরের ডিপারচার লাউঞ্জে ফ্লাইটটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
উদ্বোধনকালে হজযাত্রীদের দেশের জন্য দোয়া করার আহ্বান জানানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আল্লাহ যেন হজযাত্রীদের হজ কবুল করেন এবং তাদের সুস্থভাবে দেশে ফিরিয়ে আনেন— এটাই কামনা।
জনগণের সেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান দায়িত্ব জানিয়ে তিনি আরও বলেন, বিমান বহর আধুনিকায়নে বোয়িং থেকে ১৪টি এয়ারক্রাফট ক্রয় করছে সরকার। এতে জাতীয় পতাকাবাহী বিমান আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক (ডিএম) মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ইনামুল হক চৌধুরী, ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, হাব সভাপতি আব্দুল হক, সেক্রেটারি আব্দুল কাদির, আটাবের সাবেক সভাপতি রেজওয়ান আহমদ প্রমুখ।
জানা গেছে, এবারের হজ মৌসুমে সিলেট থেকে মোট সাতটি ফ্লাইট পরিচালিত হবে। প্রথম ফ্লাইটটি মদিনাগামী হলেও বাকি ছয়টি ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে।

সৌদি আরব পৌঁছেছেন সাড়ে ৪০ হাজার হজযাত্রী