শিরোনাম

ইরান যুদ্ধের মধ্যেই আমিরাতের প্রসিডেন্টের সঙ্গে জেলেনস্কির বৈঠক

সিটিজেন ডেস্ক
ইরান যুদ্ধের মধ্যেই আমিরাতের প্রসিডেন্টের সঙ্গে জেলেনস্কির বৈঠক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেন ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা এগিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, আমিরাতের প্রেসিডেন্ট মুহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ানের সঙ্গে তার বৈঠক হয়েছে। সেখানে দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতার বিস্তারিত চূড়ান্ত করার বিষয়ে অগ্রগতি হয়েছে।

জেলেনস্কি বলেন, ‘আমরা যৌথভাবে কাজ করতে প্রস্তুত, যা কৌশলগতভাবে আমাদের জনগণ ও রাষ্ট্রের নিরাপত্তা জোরদার করবে।’

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিজ্ঞতার কারণে উপসাগরীয় দেশগুলো ইউক্রেনের সামরিক প্রযুক্তি ও অভিজ্ঞতার প্রতি আগ্রহী হয়ে উঠেছে।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে ইউক্রেন উন্নত ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি তৈরিতে উল্লেখযোগ্য সক্ষমতা অর্জন করেছে, যা বর্তমানে যুদ্ধক্ষেত্রে কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/