শিরোনাম

প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ ও হুমকিই আলোচনার বাধা: পেজেশকিয়ান

সিটিজেন ডেস্ক
প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ ও হুমকিই আলোচনার বাধা: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তার দেশ সংলাপ ও সমঝোতাকে স্বাগত জানালেও প্রকৃত আলোচনার পথে তিনটি বড় বাধা বিদ্যমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকি এই তিনটি বিষয়ই বর্তমানে ফলপ্রসূ আলোচনার প্রধান অন্তরায়।

যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বিশ্ব বর্তমানে অন্তহীন কূটনৈতিক বক্তব্য এবং বাস্তব কর্মকাণ্ডের মধ্যে স্পষ্ট বৈপরীত্য প্রত্যক্ষ করছে। এমন এক সময়ে তিনি এই মন্তব্য করলেন যখন ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা নিয়ে নানা গুঞ্জন চলছে।

অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি ইস্যুতে তেহরানের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, নৌ-অবরোধের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা এবং সব ফ্রন্টে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে কোনো পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিই অর্থবহ হবে না। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: আল জাজিরা

/এমএকে/