৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ

৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক

৪৮তম বিসিএসে (বিশেষ) আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১৬৫ জন সহকারী সার্জন ও ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে ১৮৪ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে প্রবেশপদে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজন হলে সরকার এ শিক্ষানবিশকাল আরও সর্বোচ্চ দুই বছর বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অপসারণ করা হতে পারে।
এর আগে, গত ২২ জানুয়ারি ৪৮তম বিসিএসের (বিশেষ) প্রথম প্রজ্ঞাপন জারি হয়। ওই প্রজ্ঞাপনে ৩ হাজার ২৬৩ জনকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ৪৮তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। এতে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়।

স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে চালু হচ্ছে ডিজিটাল হাজিরা