লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত

নিজস্ব প্রতিবেদক

কূটনীতিক মোহাম্মদ আব্দুল মুহিতকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার করে পাঠাচ্ছে সরকার। ফরেন সার্ভিস একাডেমির দায়িত্ব পালন করে আসা এই কর্মকর্তাকে দুই বছরের চুক্তিতে নতুন এই দায়িত্ব দেওয়া হচ্ছে। সোমবার (২৪ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিসিএস একাদশ ব্যাচের কর্মকর্তা মুহিত ফরেন সার্ভিস একাডেমির প্রধান হওয়ার আগে ২০২২ সালের আগস্ট থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন।
এর আগে তিনি ভিয়েনায় জাতিসংঘের কার্যালয়সমূহে ঢাকার স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও স্লোভেনিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্বও সামলেছেন।
২০১৫ সালের আগস্ট থেকে ৫ বছর ডেনমার্কে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন মুহিত। এর আগে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত ছিলেন। কূটনৈতিক ক্যারিয়ারে তিনি কুয়েত, রোম ও দোহা মিশনেও ছিলেন।
প্রজ্ঞাপনে মুহিতের অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করার কথা বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে বাতিল করা হয়েছে রেক্টর হিসেবে তার দায়িত্বের অবশিষ্ট মেয়াদ। আরও বলা হয় লন্ডনে হাইকমিশনার হিসেবে নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করা মুহিত কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় ডিপ্লোমা করেছেন।

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

-CznNewsLab-286973.jpg)