ইরানি কমান্ডারদের খোঁজ দিলেই মিলবে ১ কোটি ডলার

সিজেডএন ডেস্ক

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষ পাঁচজন কমান্ডারের বিষয়ে তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
কমান্ডাররা হলেন-আইআরজিসির কমান্ডার আহমাদ ভাহিদি, খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান আলী আবদোল্লাহি, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ড্রোন ইউনিটের কমান্ডার সাঈদ আগাজানি, আইআরজিসির সাইবার-ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদরেজা লাশগারিয়ান এবং আইআরজিসির গোয়েন্দা দপ্তরের কমান্ডার মাজিদ খাদেমি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব কর্মকর্তা আইআরজিসির বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার নেতৃত্ব দেন। তাদের নেতৃত্বাধীন ইউনিটগুলো যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্থাপনার বিরুদ্ধে হামলা এবং মার্কিন গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে সাইবার কার্যক্রমে জড়িত। তথ্য এমন হতে হবে যা সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় বা অবস্থান শনাক্ত করতে সহায়তা করে। তথ্যের গুরুত্ব অনুযায়ী আর্থিক পুরস্কারের পাশাপাশি নিরাপত্তার কারণে তথ্যদাতাকে স্থানান্তরের সুবিধাও দেওয়া হতে পারে।
২০১৯ সালে আইআরজিসিকে ‘ফরেন টেররিস্ট অর্গানাইজেশন’ হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনের মতে, ইরানের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইআরজিসি। এর বিভিন্ন শাখা ও নেটওয়ার্কের কার্যক্রম মোকাবিলায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা ও পুরস্কার কর্মসূচি ব্যবহার করে আসছে।

সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র