শিরোনাম

কাতারে আটক ইরানি পাইলটদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক: বাঘেরজাদেহ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
কাতারে আটক ইরানি পাইলটদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক: বাঘেরজাদেহ
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহ। ছবি: মেহের নিউজ এজেন্সি

কাতারে আটকে থাকা ইরানি পাইলটদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর নিখোঁজ সেনা অনুসন্ধান কমিটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহ। তিনি জানান, পাইলটদের পানির মধ্যে যে পরিবেশে আটকে রাখা হয়েছে তা তাদের স্বাস্থ্যের জন্য উপযুক্ত নয়। আটককৃতদের অবিলম্বে কোনো হাসপাতালে স্থানান্তরের জোর দাবি জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট মিরিয়ানা স্পোলজারিচ এগারকে লেখা এক চিঠিতে ১৫ আগস্ট বাঘেরজাদেহ এ বিষয়ের বিস্তারিত তুলে ধরেন। চিঠিতে তিনি ইরানি পাইলটের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি সংস্থাটিকে জরুরি ভিত্তিতে পরিস্থিতি তদারকি করার অনুরোধও জানান তিনি।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ৪০ দিনব্যাপী মার্কিন ও ইসরায়েলি সংঘাতের শুরুর দিকে একটি প্রতিরক্ষামূলক মিশনে গিয়ে বিমান বিধ্বস্তের শিকার হন এ চার পাইলট। বাঘেরজাদেহ জানান, ঘটনার পর থেকেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সার্বিক খোঁজখবর রাখছে। একই সঙ্গে, জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধবন্দীদের মৌলিক অধিকার অক্ষুণ্ণ রাখা এবং বন্দিদের সঙ্গে তাদের স্বজনদের প্রাথমিক যোগাযোগের ব্যবস্থা করে দেওয়ার বিষয়ে কুয়েতের প্রতিও তাগিদ দিয়েছেন এ শীর্ষ সামরিক কর্মকর্তা।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

/এমএকে/