শিরোনাম

ঢাকা ওয়াসার এমডি হলেন মনিরুজ্জামান

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
ঢাকা ওয়াসার এমডি হলেন মনিরুজ্জামান
মো. মনিরুজ্জামান

ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ বিভাগের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান। মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ–১ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের মার্চ থেকে মনিরুজ্জামান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে অতিরিক্ত দায়িত্বে ছিলেন।

জানা গেছে, মনিরুজ্জামান প্রকৌশল ও ফিন্যান্স ব্যাকগ্রাউন্ডের একজন কর্মকর্তা এবং গবেষক। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স সম্পন্ন করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি মূলত জ্বালানি ও পরিবেশ সংক্রান্ত বিষয়ে একজন বিশেষায়িত গবেষক।

মনিরুজ্জামান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকা ওয়াসার তৎকালীন এমডি আব্দুস সালাম ব্যাপারীর পদত্যাগের পর তাকে চলতি বছরের ৯ মার্চ অন্তর্বর্তীকালীন এমডির দায়িত্ব দেওয়া হয়।

/এফআর/