শিরোনাম

শুধু ন্যায়সংগত ও পূর্ণাঙ্গ চুক্তিই গ্রহণযোগ্য: ইরান

সিটিজেন ডেস্ক
শুধু ন্যায়সংগত ও পূর্ণাঙ্গ চুক্তিই গ্রহণযোগ্য: ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো সমঝোতার ক্ষেত্রে ‘ন্যায়সংগত ও পূর্ণাঙ্গ’ চুক্তির বাইরে কিছু গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ কথা জানান।

বুধবার (৬ মে) অনুষ্ঠিত এ বৈঠকটি চলমান সংঘাত শুরুর পর আরাগচির প্রথম চীন সফরের অংশ। ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, আলোচনায় তিনি ওয়াশিংটনের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন, ইরানের স্বার্থ সুরক্ষিত রাখে—এমন একটি স্থায়ী ও ন্যায্য সমাধান ছাড়া তেহরান অন্য কোনো প্রস্তাব মেনে নেবে না।

চীনকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে উল্লেখ করে আরাগচি বলেন, বর্তমান সংকটে বেইজিংয়ের অবস্থান ও সহযোগিতার জন্য ইরান কৃতজ্ঞ। তিনি আশা প্রকাশ করেন, উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে।

বৈঠকে চীন উভয় পক্ষকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানায়। পাশাপাশি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালিতে আরোপিত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের ওপর গুরুত্বারোপ করে।

সূত্র: রয়টার্স

/এমআর/