রাতের মধ্যে ১২ জেলায় ঝড়ের আশঙ্কা

রাতের মধ্যে ১২ জেলায় ঝড়ের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক

দেশের ১১ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৬ মে) অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে রাত ১টার মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে এই সময়ে চাঁদপুরে ২৪ ,পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬, পটুয়াখালীর খেপুপাড়ায় ৩, নারায়ণগঞ্জ ও পটুয়াখালীতে ২ মিলিমিটারসহ দেশের বেশকিছু এলাকায় বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরোও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ের আভাস