দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ের আভাস

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়ের আভাস
সিটিজেন ডেস্ক

দেশের ৫টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বুধবার (৬ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে আজ সকাল ৭টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া দিনের বেলা তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

ঝড়ে গাছের নিচে চাপা পড়ে একই পরিবারের ৩ জন নিহত