ঝালকাঠিতে আমুর বাড়ির ফটক ভাঙলেন শিক্ষার্থীরা

ঝালকাঠি সংবাদদাতা

ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়ির প্রধান ফটক ভেঙে ফেলা হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে শহরের রোনালসে রোডে অবস্থিত ওই বাড়ির ফটক ভেঙে ফেলেন একদল শিক্ষার্থী।
গত ৫ আগস্টের পর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় বাসিন্দারা সেখানে ময়লা ফেলে স্তূপ করে রাখেন। রাতে মাদকসেবীদের আনাগোনার অভিযোগও আছে।
দুপুরে ‘জুলাই ছাত্র আন্দোলনের কর্মী’ পরিচয় দেওয়া একদল শিক্ষার্থী ওই টিনের বেড়া অপসারণ করেন। পরে ড্রিল কাটার মেশিন ব্যবহার করে ফটকটি কেটে ফেলেন। এর ফলে বাড়িটি সম্পূর্ণ উন্মুক্ত হয়ে পড়ে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা আমির হোসেন আমুর ওই বাড়িতে হামলা চালায়। বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।