ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ ৯ মে ঢাকায় পৌঁছাবে

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) দেশের উদ্দেশে পাঠানো হবে। শনিবার (৯ মে) সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে মঙ্গলবার (৫ মে) এ তথ্য জানানো হয়েছে।
ফ্লোরিডায় নিহত আরেক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গত সোমবার (৪ মে) ঢাকায় পৌঁছায়।
বৃষ্টি ও লিমন ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা বে এলাকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন।
২৪ এপ্রিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। সন্দেহভাজন খুনি হিসেবে সেদিনই লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। এর দুদিন পর বৃষ্টির মরদেহের সন্ধান মেলে।
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস থেকে বলা হয়েছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইকে ০২২০) করে বৃষ্টির মরদেহ পাঠানো হবে। দুবাইয়ে বিরতি ও ফ্লাইট (ইকে ০৫৮২) পরিবর্তনের পর ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ ঢাকায় পৌঁছাবে।
মরদেহ দেশে পাঠানোর আগে আজ বুধবার স্থানীয় সময় বেলা ২টায় টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
বৃষ্টির মরদেহ দেশে পৌঁছানোর বিষয়টি তত্ত্বাবধান করছে মায়ামির বাংলাদেশ কনস্যুলেট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক্রমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

ফ্লোরিডায় নিখোঁজ বৃষ্টির মরদেহ যেভাবে উদ্ধার হলো