মার্কিন-ইসরায়েলি হামলায় রেড ক্রিসেন্টের ক্ষতি ১২৯ মিলিয়ন ডলার
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৭: ৩১

তেহরানের পশ্চিমে বিমান হামলায় ক্ষতিগ্রস্ত একটি অ্যাপার্টমেন্টের কাছে জড়ো হয়েছেন ইরানি রেড ক্রিসেন্টের কর্মীরা। ছবি: আল জাজিরা
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। দেশটির সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান সংস্থাটির মহাসচিব মেইসাম আফশার।
আফশার বলেন, সাম্প্রতিক হামলার কারণে সংস্থাটির মোট আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ১০ ট্রিলিয়ন তোমান, যা ডলারে প্রায় ১২৯ মিলিয়নের সমান। তিনি উল্লেখ করেন, এই ক্ষতির মধ্যে সবচেয়ে বড় আঘাত এসেছে তাদের আকাশসেবা সক্ষমতায়।
তার ভাষ্য অনুযায়ী, রেড ক্রিসেন্টের তিনটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কেবল ওই একটি হেলিকপ্টার ধ্বংস হওয়ার কারণেই প্রায় ১,৫০০ বিলিয়ন তোমান বা প্রায় ১৯.৫ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া হামলায় সংস্থাটির ৪৯টি জরুরি সেবার যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ৫৬টিরও বেশি স্থাপনা আঘাতপ্রাপ্ত হয়েছে, যা তাদের কার্যক্রম পরিচালনায় বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে।
সব মিলিয়ে, এই ক্ষয়ক্ষতি ইরানে জরুরি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনায় উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন সংস্থাটির মহাসচিব।
সূত্র: আল জাজিরা

/এমআর/