শিরোনাম

রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ইস্যু এখনো দেশের জন্য বড় একটি সমস্যা। এ সংকট সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীতে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কম্পাস আয়োজিত এক সংলাপ শেষে এ কথা বলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতির কারণে বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়ছেন। আমলাতান্ত্রিক জটিলতা দূর করে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখা এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোও সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মির্জা ফখরুল বলেন, জ্বালানি খাতে এখনো বড় সংকট রয়েছে । এই সংকট মোকাবিলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

তিনি বলেন, গ্যাস উত্তোলন বাড়াতে আগামী তিন মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে। একইসঙ্গে বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

/এসবি/