হরমুজে জাহাজ চলাচলে নতুন আইন: আইআরজিসি
সিটিজেন ডেস্ক

হরমুজে জাহাজ চলাচলে নতুন আইন: আইআরজিসি
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৮: ০৭

হরমুজ প্রণালিতে মহড়া দিচ্ছে ইরানের ছোট সামরিক যান। ছবি: সংগৃহীত
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখন ‘স্থিতিশীল ও নিরাপদ’ রাখতে তারা নতুন আইন কার্যকর করেছে। একই সঙ্গে পারস্য উপসাগর ও ওমান উপসাগরে চলাচলকারী জাহাজের ক্যাপ্টেন ও মালিকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি।
এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, ‘আগ্রাসীদের হুমকি নিষ্ক্রিয় করা হয়েছে এবং নতুন প্রোটোকল কার্যকর হওয়ায় হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও স্থিতিশীল চলাচল নিশ্চিত করা হবে।’
সম্প্রতি সংস্থাটি প্রণালি দিয়ে চলাচলকারী ‘নিরীহ’ জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিতে কিছু নির্দেশিকা জারি করে। এসব নির্দেশনা মেনে চললে বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না বলে আশ্বাস দেওয়া হয়।
তবে একই সঙ্গে আইআরজিসি সতর্ক করে বলেছে, এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর জন্য অস্ত্র ও গোলাবারুদ বহনকারী জাহাজগুলোর বিরুদ্ধে তারা পদক্ষেপ নেবে। এ ধরনের জাহাজ চলাচল প্রতিরোধ করা হবে বলেও জানানো হয়েছে।
সব মিলিয়ে, নতুন এই অবস্থান হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যেও বাণিজ্যিক নৌযান চলাচল স্বাভাবিক রাখার একটি কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল জাজিরা

/এমআর/