শিরোনাম

ট্রেনে ঈদযাত্রায় কোনদিন মিলবে কত তারিখের টিকিট

সিটিজেন ডেস্ক
ট্রেনে ঈদযাত্রায় কোনদিন মিলবে কত তারিখের টিকিট
ছবি: সিটিজেন জার্নাল

আসন্ন পবিত্র ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম ও ফিরতি টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি।

এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইটে টিকিট পাওয়া যাবে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। তবে ঈদ উপলক্ষে কেনা কোনো টিকিট ফেরত বা রিফান্ড করা হবে না।

রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, ২৩ মে যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ মে। আর ২৪ মে’র টিকিট মিলবে ১৪ মে। এছাড়া ১৫, ১৬ ও ১৭ মে’তে মিলবে যথাক্রমে ২৬, ২৭ ও ২৮ মে’র টিকিট।

ঈদ শেষে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওইদিন ৩১ মে ফেরার টিকিট বিক্রি করা হবে। এরপর ২২, ২৩, ২৪ ও ২৫ মে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ জুনের ফিরতি টিকিট বিক্রি হবে।

রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের পশ্চিমাঞ্চলীয় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে। আর ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের পূর্বাঞ্চলীয় ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে। তবে এই টিকিট ব্যবহার করে উচ্চ শ্রেণির কোচে ভ্রমণ করা যাবে না।

এদিকে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে ও সহজ করতে ১০ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

/জেএইচ/