কংগ্রেসের সমর্থন পেলেন বিজয়, সরকার গঠন কতদূর

সিটিজেন ডেস্ক

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পেয়েছে অভিনেতা বিজয় থালাপাতির দল তামিলাগা ভেট্টি কাজ়গম (টিভিকে)। তবে সরকার গঠন করতে প্রয়োজন ১১৮ আসন। তাই জোট গঠনের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন সাবেক এই অভিনেতা। ইতোমধ্যেই কংগ্রেসের সমর্থন পেয়েছেন তিনি।
এবার বিদুথালাই চিরুথাইগল কাতচির (ভিসিকে) প্রধান থোল থিরুমাভালানের কাছে আনুষ্ঠানিকভাবে সমর্থন চেয়েছেন বিজয়। তবে এ বিষয়ে ভিসিকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির নেতারা।
এর আগে ডিএমকে জোটভুক্ত কংগ্রেস, সিপিআই এবং সিপিএমের কাছেও সমর্থন চেয়েছেন বিজয়। এর মধ্যে কংগ্রেস জানিয়েছে, বিজয় সরকার গঠন করলে তারা সমর্থন দেবে।
এখন যদি ভিসিকে, সিপিআই ও সিপিএমও সমর্থন দেয়, তবে বিজয়ের দল মোট ১১৯ বিধায়কের সমর্থন পাবে। ফলে সরকার গঠন করতে তার আর কোনো অসুবিধা থাকবে না।
২০২৪ সালে অভিনয় থেকে অবসার ঘোষণা করে তামিলাগা ভেট্টি কাজ়গম (টিভিকে) দল গঠন করেন বিজয়। মাত্র দুই বছরেই পেলেন বড় সাফল্য। সোমবার (৪ মে) বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের ভোট গণনা শুরু হয়। এর মধ্যে টিভিকে পায় ১০৮টি আসন, দ্রাবিড় মুন্নেত্র কাজাগম (ডিএমকে) ৫৯টি এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজাগম (এআইএডিএমকে) পায় ৪৭টি আসন।
এদিকে বিজয়ের সঙ্গে জোটে আসতে পারে এমন দলগুলোর মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) ৫টি আসনে জয় পেয়েছে। এছাড়া বিদুথালাই চিরুথাইগল কাতচি (ভিসিকে) ২টি, ভারতীয় সমাজতান্ত্রিক দল (সিপিআই) ২টি এবং ভারতীয় সমাজতান্ত্রিক দল (মার্ক্সিস্ট) ২টি আসনে জয় পেয়েছে।
নির্বাচনে থালাপাতি তিরুচি পূর্ব ও পেরাম্বুর আসন দুটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। তিনি তিরুচি পূর্ব আসন ছেড়ে দিয়ে পেরাম্বুর আসনটি রাখবেন বলে জানা গেছে। সেক্ষেত্রে শূন্য হওয়া আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
সব মিলিয়ে, তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে সমীকরণ এখনো অনিশ্চিত। তবে জোট গঠনের বিষয়ে বিজয়ের প্রচেষ্টা রাজনীতিতে নতুন মোড় এনে দিয়েছে।
সূত্র: এনডিটিভি

বড় চমক দেখালেও বিজয়ের সরকার গঠনে যে বাধা