এক্সপ্লেইনার
হরমুজ থেকে সেনা প্রত্যাহার অত্যন্ত জটিল
সিটিজেন ডেস্ক

হরমুজ থেকে সেনা প্রত্যাহার অত্যন্ত জটিল
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৮: ১৫

হরমুজ প্রণালি সংলগ্ন ওমান উপসাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক মহড়া। ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি থেকে সেনা প্রত্যাহার মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সেনা জেনারেল সাইমন মেয়াল। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য নতুন সমঝোতা স্মারকের প্রেক্ষাপটে তিনি এ সতর্কতা দেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মায়াল বলেন, হরমুজের মতো অত্যন্ত ব্যস্ত ও উত্তেজনাপূর্ণ জলপথ থেকে সামরিক বাহিনী প্রত্যাহার করা কোনোভাবেই সহজ কাজ নয়। এ ধরনের অপারেশনকে তিনি সরাসরি ‘অত্যন্ত জটিল’ হিসেবে বর্ণনা করেন।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা মায়াল উল্লেখ করেন, ভৌগোলিক অবস্থানের কারণে ইরান এই এলাকায় কৌশলগত সুবিধাজনক অবস্থানে রয়েছে। হরমুজ প্রণালির উত্তরাংশ তাদের নিয়ন্ত্রণে থাকায় সেখানে তাদের উপস্থিতি শক্তিশালী, পাশাপাশি সৈন্যসংখ্যাও উল্লেখযোগ্য।
অন্যদিকে, তিনি জানান, যুক্তরাষ্ট্রও এ অঞ্চলে ব্যাপক সামরিক উপস্থিতি গড়ে তুলেছে। এর মধ্যে রয়েছে তিনটি বিমানবাহী রণতরী গোষ্ঠী, দুটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট এবং ৮২তম এয়ারবোর্ন ডিভিশনসহ একটি বড় নৌবহর।
মায়াল সতর্ক করে বলেন, ধাপে ধাপে সেনা প্রত্যাহারের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা প্রয়োজন। তার মতে, প্রথম ধাপে অবরোধ তুলে নেওয়া হলেও বাহিনীকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া সম্ভব নয়। বরং পর্যায়ক্রমে নাবিক ও জাহাজ পরিবর্তন, রসদ সরবরাহসহ নানা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে ধীরে ধীরে এই প্রত্যাহার সম্পন্ন করতে হবে।
সব মিলিয়ে, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জলপথে সামরিক উপস্থিতি কমানো একটি দীর্ঘমেয়াদি ও অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনার বিষয় বলেই মনে করছেন তিনি।
সূত্র: আল জাজিরা

/এমআর/