লিমন ও বৃষ্টি পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়া হচ্ছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) কর্তৃপক্ষ আগামী শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এ ডিগ্রি হস্তান্তর করবে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা মঙ্গলবার (৫ মে) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
বৃষ্টি ও লিমন ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা বে এলাকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন।
২৪ এপ্রিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। সন্দেহভাজন খুনি হিসেবে সেদিনই লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। এর দুদিন পর বৃষ্টির মরদেহের সন্ধান মেলে।
ফেসবুক পোস্টে গোলাম মোর্তোজা জানান, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মায়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠির মাধ্যমে বৃষ্টি ও লিমনকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।
তিনি আরও জানান, সমাবর্তন অনুষ্ঠানে নিহতদের পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই অনুযায়ী ব্যব্স্থা নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ মে) থেকে শুরু হচ্ছে ‘স্প্রিং ২০২৬’ সমাবর্তন। তা শেষ হবে আগামী রবিবার। সমাবর্তনে প্রায় ৮ হাজার শিক্ষার্থীর সঙ্গে এই দুই শিক্ষার্থীকেও ডিগ্রি দেওয়া হচ্ছে। বৃষ্টি ও লিমনের স্মরণে সমাবর্তন অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হবে।
এছাড়া শুক্রবার (৮ মে) সকালে ডক্টরাল ডিগ্রি প্রদানের মূল অনুষ্ঠানে তাদের সম্মানে অনুষ্ঠানস্থলে দুটি খালি চেয়ার নির্ধারিত পোশাকে (রেগালিয়া) সাজিয়ে রাখা হবে। এ বছর ৩৯৩ জন ডক্টরাল ডিগ্রিধারীর তালিকায় বৃষ্টি ও লিমনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডের তদন্ত সহজ করলো চ্যাটজিপিটি