ইরান যুদ্ধে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৬: ৫৯

যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন। ছবি: দ্য টেলিগ্রাফ
যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘাঁটিটি সাম্প্রতিক সময়ে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে বলে জানা গেছে।
রবিবার (২৬ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ও গ্লুস্টারশায়ার লাইভ এ তথ্য জানিয়েছে।
রবিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা সংস্থার একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয়। তাৎক্ষণিক পদক্ষেপের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
দ্য টেলিগ্রাফ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি রয়্যাল এয়ার ফোর্সের কোনো উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি বলেও নিশ্চিত করা হয়েছে।
তবে ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমান বাহিনীর সরঞ্জাম বা উড়োজাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
খবরটি প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

/এমআর/