শিরোনাম

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
মাহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম আক্রান্ত শিশু। ছবি: সিটিজেন জার্নাল

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মারা গেছে ১ শিশু, আর হামের উপসর্গে মারা গেছে ৭ শিশু।

একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রবিবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল আটটা থেকে রবিবার সকাল আটটা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।

এ সময়ে সবচেয়ে বেশি ৫ শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেট বিভাগে ১ শিশু এবং রাজশাহী বিভাগে ১ শিশু হামের উপসর্গে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৪৩ শিশু।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৩২ হাজার ২৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ২১ হাজার ৪৩৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১৭ হাজার ৯৫৫ শিশু।

একই সময়ে দেশে ৪ হাজার ৬০৩ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

/এসএ/