শিরোনাম

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা

রংপুর সংবাদদাতা
রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা
রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হয়। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। রবিবার (২৬ এপ্রিল) ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

বিদ্যুৎ বিভাগের দাবি, রংপুর গ্রিডের লাইনটি পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেয়া যায়নি। আর ইউএনও বলছেন, কেন্দ্রসচিবের ভুল ছিল।

প্রত্যেক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বিদ্যুৎ ছিল না। এর মধ্যে ঝড়-বৃষ্টি শুরু হয়। পরে কোনো উপায় না পেয়ে মোমবাতির আলোয় কেন্দ্রটির ১৭টি কক্ষে ৮৫৪ শিক্ষার্থী পরীক্ষা দেয়।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন খান সংবাদমাধ্যমকে জানান, বলদিপুকুর সাবস্টেশনের আওতাধীন রংপুর গ্রিডের লাইনের সঙ্গে যুক্ত ছিল ওই কেন্দ্রটি। রংপুর গ্রিডের লাইনটি পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দিতে পারেননি তারা।

/টিই/