শিরোনাম

হতাশা কাটিয়ে এফএ কাপের সেমিতে চেলসি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
হতাশা কাটিয়ে এফএ কাপের সেমিতে চেলসি
চেলসির জয়ের নায়ক এনজো ফার্নান্দেজ। ছবি: ফেসবুক

এফএ কাপে সেমিফাইনালে উঠেছে চেলসি। ডাগআউটে প্রধান কোচ ছাড়াই চেলসি ১-০ তে হারিয়েছে লিডস ইউনাইটেডকে। ব্লুজদের জয়ের নায়ক এনজো ফার্নান্দেজ। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।

ইংল্যান্ডের শীর্ষ লিগে শেষ পাঁচ ম্যাচে হেরেছে চেলসি এবং এই ম্যাচগুলোতে একটিও গোল করতে পারেনি- এমন বাজে পারফরম্যান্সের দায় মাথায় নিয়ে ছাঁটাই হন কোচ লিয়াম রোস্যানিও।

সেই শূন্যস্থানে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে লিডসের বিপক্ষে এদিন ডাগআউটে দাঁড়ান ক‍্যালাম ম‍্যাকফার্লেন।

চেলসি ম্যাচে এগিয়ে যায় ২৩ মিনিটে। ডান দিক থেকে পেদ্রো নেতোর ক্রসে হেডে বল জালে পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার ফার্নান্দেজ। ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় ছিল লিডসের সামনে। তবে নিজেরা আর গোল না পেলেও ব্যবধান ধরে রাখে চেলসি।

এবার প্রিমিয়ার লিগে লিডসের বিপক্ষে একবারও জিততে পারেনি চেলসি। গত ডিসেম্বরে লিডসের মাঠে ৩-১ গোলে হারের পর, দ্বিতীয় দেখায় ঘরের মাঠে ২-২ ড্র করে চেলসি। সেই ক্ষতে এবার প্রলেপ দিতে পারলো ব্লুজরা।

/টিই/