কাতার ও ইরানের সঙ্গে মিশরের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ২২: ৫৬

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থবির হয়ে পড়া আলোচনা আবার শুরু করার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এ নিয়ে কাতার ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে কথা বলেছেন।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আঞ্চলিক উত্তেজনা প্রশমিত করা এবং চলমান সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ পুনরায় শুরু করার প্রচেষ্টাই ছিল আলোচনার মূল বিষয়।
পৃথক এসব আলাপচারিতায় বদর আবদেলাত্তি যুদ্ধবিরতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সংঘাতের স্থায়ী অবসান নিশ্চিত করতে হলে সামরিক উত্তেজনা না বাড়িয়ে কূটনৈতিক পথেই এগোতে হবে।
মিশর মনে করে, বর্তমান পরিস্থিতিতে সংলাপই একমাত্র কার্যকর উপায়, যার মাধ্যমে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব।
সূত্র: আল জাজিরা

/এমআর/