কুড়িগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬

কুড়িগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রাম সংবাদদাতা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলের দিকে রাজারহাট বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, কর্মী রাকিব ও আপন। ছাত্রশিবিরের আহতরা হলেন- উপজেলা সভাপতি সুজন মিয়া, কর্মী মাহিন ও শরিফুল ইসলাম। আহতদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যুতে ফেসবুকে পোস্ট ও পাল্টা পোস্টকে কেন্দ্র করে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কুষ্টিয়াকে বিভাগ করার দাবি আমির হামজার
নেত্রকোনায় এমপির গাড়ি ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি