সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
সিটিজেন ডেস্ক

সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ২১: ৪৯

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সার্বিক উন্নয়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে সোমবার (২৭ এপ্রিল) যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম যশোর সফর।
সরকারি নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সোমবার সকাল সোয়া ১০টায় যশোর বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে সরাসরি শার্শা উপজেলার উলাশীতে যাবেন। সেখানে তিনি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং আয়োজিত সমাবেশে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আলোচিত খাল খনন কর্মসূচির স্মৃতি বহন করে, যা দীর্ঘদিন অবহেলিত থাকার পর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে পুনরায় খনন করা হচ্ছে।
উলাশীর আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সড়কপথে যশোর শহরে পৌঁছাবেন এবং শহরতলির বিলহরিণা এলাকায় যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে গণপূর্ত অধিদপ্তর।
এরপর তিনি ১৮৫১ সালে প্রতিষ্ঠিত উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও নামাজ শেষে বেলা সাড়ে ৩টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে তিনি ঐতিহ্যবাহী যশোর ক্লাব পরিদর্শন করবেন এবং স্থানীয় নেতাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফর নির্বিঘ্ন করতে স্পেশাল সিকিউরিটি ফোর্সসহ (এসএসএফ) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট এক সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এবং কর্মসূচিস্থলগুলোতে র্যাবের ডগ স্কোয়াড মোতায়েনসহ কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

/এমএকে/

‘পুলিশসহ জরুরি সেবার জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’