শিরোনাম

ওমান সফর শেষে ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সিটিজেন ডেস্ক
ওমান সফর শেষে ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানি কর্মকর্তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে স্বাগত জানাচ্ছেন। ফাইল ছবি: রয়টার্স

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমান সফর শেষ করে পাকিস্তানে পৌঁছেছেন। আজ রবিবার (২৬ এপ্রিল) তিনি ইসলামাবাদে অবতরণ করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনাকে সামনে রেখে পাকিস্তান কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বলে জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর তথ্যের বরাতে আল জাজিরা জানিয়েছে, আরাঘচি ওমান থেকে সরাসরি পাকিস্তানে আসেন। এর আগে গতকাল (২৫ এপ্রিল) তিনি ইসলামাবাদ থেকে ওমান সফরে গিয়েছিলেন।

ইসলামাবাদে অবস্থানকালে গতকালই তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও দেশটির সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামীকালও এই দুই শীর্ষ নেতার সঙ্গে তার আরও বৈঠকের কথা রয়েছে, যেখানে আঞ্চলিক পরিস্থিতি ও ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ ইস্যু গুরুত্ব পেতে পারে।

পাকিস্তান সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া যাওয়ার পরিকল্পনাও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা।

/এমআর/