রহস্যে ঘেরা মার্কিন-ইরান আলোচনা
সিটিজেন ডেস্ক

রহস্যে ঘেরা মার্কিন-ইরান আলোচনা
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৬: ৪১

ছবি: সিটিজেন গ্রাফিক্স
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান আলোচনা ঘিরে দেখা দিয়েছে গভীর রহস্য ও অস্পষ্টতা। বিশেষ করে ইরান পাকিস্তানের কাছে যে সম্ভাব্য রূপরেখা উপস্থাপন করেছে, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, পুরো প্রক্রিয়াটিই মূলত অনুমাননির্ভর। কারণ পাকিস্তান এ বিষয়ে কঠোর গোপনীয়তা বজায় রেখে চলেছে এবং অধিকাংশ আলোচনা হচ্ছে রুদ্ধদ্বার বৈঠকে।
যদিও আনুষ্ঠানিকভাবে খুব কম তথ্য সামনে আসছে, তবুও এটা পরিষ্কার যে ইসলামাবাদের মাধ্যমে আদান-প্রদান হওয়া বার্তাগুলো পরবর্তীতে ওয়াশিংটনে পৌঁছে যাচ্ছে। একইভাবে, যুক্তরাষ্ট্র যখন তেহরানের উদ্দেশ্যে কোনো বার্তা পাঠাতে চায়, তখনও পাকিস্তানকেই মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বর্তমানে দুই দেশের মধ্যে সরাসরি কোনো আলোচনা না হয়ে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ যোগাযোগ অব্যাহত রয়েছে। এই প্রক্রিয়ায় ইসলামাবাদ এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গতকাল (২৫ এপ্রিল) একটি প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে বৈঠক শেষে ওমানের উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগ করেছেন। সফরকালে তিনি পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান জেনারেল আসিম মুনির, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিক বৈঠক করেছেন বলে জানা গেছে।
কূটনৈতিক সূত্রে আরও জানা গেছে, আরাঘচির ওমান সফর শেষে আবার ইসলামাবাদে আসার কথা রয়েছে। তার সঙ্গে আসা প্রতিনিধিদলটি আপাতত তেহরানে অবস্থান করছে। ধারণা করা হচ্ছে, নতুন নির্দেশনা নিয়ে এই প্রতিনিধিদল আবার পাকিস্তানে আসতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, ওই প্রতিনিধিদলের হাতে থাকা নির্দেশনাই ভবিষ্যৎ আলোচনার গতিপথ সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে। এর মাধ্যমে বোঝা যাবে, গোপন এই কূটনৈতিক তৎপরতা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নিতে যাচ্ছে।
সূত্র: আল জাজিরা

/এমআর/