হরমুজে নৌ চলাচল কার্যকরে ট্রাম্প-স্টারমার ফোনালাপ
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ২২: ১০

কিয়ার স্টারমার ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) এই দুই নেতার মধ্যে ফোনালাপে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দ্রুত পুনরায় চালু করার প্রয়োজনীয়তার বিষয়ে উভয় নেতা একমত হয়েছেন। কারণ, এই কৌশলগত জলপথে বিঘ্ন সৃষ্টি হওয়ায় তা শুধু বৈশ্বিক অর্থনীতিতেই নয়, যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে মানুষের দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব ফেলছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী স্টারমার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোনের সঙ্গে তার যৌথ উদ্যোগের সর্বশেষ অগ্রগতির কথাও ট্রাম্পকে অবহিত করেন। এই উদ্যোগের লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে সব ধরনের নৌযানের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করা।
সূত্র: আল জাজিরা

/এমআর/