


বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় আকস্মিক প্রযুক্তিগত বিভ্রাটের কারণে যুক্তরাজ্যজুড়ে ভয়াবহ ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ যান্ত্রিক গোলযোগের কারণে দেশটির বিভিন্ন বিমানবন্দর থেকে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ধাক্কায় দ্রুত গলে যাচ্ছে সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী আল্পস পর্বতমালার হিমবাহগুলো। গ্রীষ্মের কড়া রোদে বরফ গলার গতি কিছুটা কমাতে দীর্ঘদিন ধরেই এক ধরণের কৃত্রিম ত্রিপল বা কম্বল ব্যবহার করে আসছেন দেশটির বিজ্ঞানীরা।

ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছের শহর ওভেরভিলিয়েতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে ২ বছরের এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধিদের সফরকে কেন্দ্র করে ইউক্রেনের রাজধানী কিয়েভে তিন দিন হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গ্রিসের তানাগ্রায় প্রদর্শনী চলাকালে গ্রিক সামরিক বাহিনীর একটি এফ-৪ ফ্যান্টম বিমান বিধ্বস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা।

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের মিলাস শহরে ঐতিহ্যবাহী 'ইয়োরুক' রীতিতে আয়োজন করা হয়েছিল এক বর্ণাঢ্য বিয়ের।

বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূরাজনৈতিক অস্থিরতা ও তৈরি হওয়া অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিজেদের সম্পদ নিরাপদ রাখতে নতুন উদ্যোগ নিয়েছে নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রে রাখা স্বর্ণের একটি বড় অংশ সরিয়ে নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

আর্থিক টানাপোড়েন সামলাতে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সেনাবাহিনী। খরচ কাটছাঁটের লক্ষ্যে ‘অপ্রয়োজনীয়’ হিসেবে বিবেচিত প্রশিক্ষণ ও সামরিক মহড়াগুলো সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে বাড়তে থাকা ভূরাজনৈতিক অস্থিরতার দোহাই দিয়ে উত্তর আমেরিকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়েছে নেদারল্যান্ডস।

ইউক্রেনে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখতে রাশিয়ার নতুন করে আর সেনা মোতায়েন বা মোবিলাইজেশনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বেলজিয়ামে চলতি বছরের জুন থেকে এখন পর্যন্ত তীব্র দাবদাহে প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি জনস্বাস্থ্য প্রতিষ্ঠান সিয়েনসানোর এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

পূর্ব এশীয় অর্থনৈতিক ফোরামে পশ্চিমা বিশ্ব ও ন্যাটোর সামরিক তৎপরতা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার গ্রুশকো।

নতুন শিক্ষাবর্ষ শুরুর ঠিক আগমুহূর্তে ইউক্রেনজুড়ে রাশিয়ান বাহিনীর একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রায় ১ কোটি ২০ লাখ বই ধ্বংস হয়ে গেছে। সংখ্যাটি চলতি বছরে দেশটিতে ছাপানো মোট বইয়ের এক-তৃতীয়াংশ।

ইউরোপকে পারমাণবিক যুদ্ধের ময়দান হিসেবে ব্যবহারের ছক কষছে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাকারীরা এমনটাই দাবি করেছে রাশিয়া।

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাশিয়ার ড্রোন হামলায় একটি বিস্ফোরকের গুদামে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৭ জনে পৌঁছেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে শনিবার (২৯ আগস্ট) এ তথ্য জানা গেছে।

দীর্ঘ ৩৫ বছরের শাসনকালের ইতি টেনে বিদায় নিলেন নরওয়ের জনপ্রিয় ও সংস্কারমুখী শাসক রাজা পঞ্চম হ্যারাল্ড। শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় সময় ভোরে অসলো ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রাশিয়ার আমুর অঞ্চলে একটি গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে টেস্টিং চলাকালে পাইপলাইনের ভয়াবহ বিস্ফোরণে এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। মস্কো থেকে প্রায় ৭ হাজার কিলোমিটার দূরে অবস্থিত এ প্রজেক্টে দুর্ঘটনায় এক বাংলাদেশিসহ মোট সাতজন নিহত হয়েছেন।

নেদারল্যান্ডসের দ্য হেগে কারাবন্দী অবস্থায় মারা গেছেন সাবেক বসনিয়ান সার্ব জেনারেল রাতকো ম্লাদিচ। ১৯৯২ থেকে ১৯৯৫ সালের বসনিয়া যুদ্ধে ভয়াবহ গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে তিনি আমৃত্যু কারাদণ্ড ভোগ করছিলেন।
-CznNewsLab-864536.jpg)
মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও স্পেসএক্স-এর প্রধান নির্বাহী ইলন মাস্ককে ইউক্রেনের মর্যাদাপূর্ণ সম্মাননা ‘অর্ডার অফ ফ্রিডম’-এ ভূষিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সেপ্টেম্বরে রুশ সেনাবাহিনীতে নতুন করে আরও ৩ লাখ সেনা যুক্ত করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে সোমবার (২৪ আগস্ট) ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।