ইরান যুদ্ধের সময় আমিরাতে গিয়েছিল ইসরায়েলি সেনারা

সিটিজেন ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় ইসরায়েলি সেনারা সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল। এ তথ্য জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি। এর আগে যুদ্ধের শেষদিকে আমিরাত গোপনে ইরানে হামলা চালিয়েছিল বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।
রাষ্ট্রদূত হুকাবি বলেন, ইরানের হামলা প্রতিহত করতে আমিরাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পাঠিয়েছিল ইসরায়েল। আর সেগুলো পরিচালনা করতে দেশটিতে ঢুকেছিল ইসরায়েলি সেনারা।
২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ৪ মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। দেশগুলো হলো– সংযুক্ত আরব আমিরা, বাহরাইন, মরক্কো ও সুদান। এই চুক্তির পর থেকে আমিরাতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক ও গভীর হতে থাকে।
আব্রাহাম চুক্তির জন্যই ইসরায়েলি সেনারা ইরানের হামলা থেকে আমিরাতকে রক্ষা করতে গিয়েছিল বলে মন্তব্য করেছেন মার্কিন দূত।
মঙ্গলবার (১২ মে) এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি সংযুক্ত আরব আমিরাতের প্রশংসা করি। আব্রাহাম চুক্তির প্রথম সদস্য। দেখুন এই চুক্তিতে যুক্ত হওয়ার সুবিধাগুলো। ইসরায়েল তাদের এখানে আয়রন ডোম ব্যাটারি এবং সেগুলো চালানোর জন্য সেনা পাঠিয়েছে।’
তিনি আরও বলেন, আমার বিশ্বাস মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ আব্রাহাম চুক্তিতে দ্রুতই যোগ দেবে।
দখলদার ইসরায়েলের সঙ্গে আমিরাতের সামরিক সম্পর্ক কতটা গভীর হয়েছে, তা মার্কিন দূতের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে।
সূত্র: আল জাজিরা

গোপনে ইরানে হামলা চালায় আমিরাত