প্রধানমন্ত্রীত্ব হারানোর ঝুঁকিতে কিয়ার স্টারমার

সিটিজেন ডেস্ক

নিজ দল লেবার পার্টির ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দলটির প্রায় ৭০ জন এমপি তার পদত্যাগ দাবি করেছেন অথবা তিনি কবে দায়িত্ব ছাড়বেন তার সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন।
গত সপ্তাহে যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির বিপর্যয় হয়। এরপরই দলীয় প্রধান হিসেবে স্টারমারের ওপর চাপ বাড়তে থাকে।দলের সিনিয়র নেতাদের অনেকেই তার নেতৃত্বে দলের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে প্রশ্ন তুলছেন।
এদিকে তার সরকার কিছু ভুল করেছে বলে স্বীকার করেছেন স্টারমার। তবে তার দাবি, বড় রাজনৈতিক সিদ্ধান্তগুলো সঠিকভাবেই নিয়েছে তার সরকার। একইসঙ্গে তিনি সমালোচকদের ভুল প্রমাণ করার অঙ্গীকারও করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদসহ অন্তত চারজন মন্ত্রী ব্যক্তিগতভাবে স্টারমারকে ডাউনিং স্ট্রিট ছাড়ার সম্ভাব্য সময়সূচি বিবেচনার পরামর্শ দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অপর সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার স্টারমারকে সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিয়েছেন।
উপপ্রধানমন্ত্রী ডেভিড লামিও স্টারমারকে পদত্যাগের একটি সময়সীমা নির্ধারণের আহ্বান জানিয়েছেন।
এদিকে মন্ত্রিসভা থেকে স্টারমারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মন্ত্রিসভার ৪ জন সহকারী জানিয়েছেন, স্টারমার যদি নিজে পদত্যাগ না করেন, তাহলে তাকে পদত্যাগে বাধ্য করা হবে। একইসঙ্গে স্টারমারকে চাপে ফেলতে তারা নিজেরা পদত্যাগ করবেন বলেও জানিয়েছেন।
সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি

ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করবে না যুক্তরাজ্য: স্টারমার