


জুমার খুতবায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় ময়মনসিংহের নান্দাইলের বাইতুল মাহফুজ পুরাবাড়িয়া মোড় জামে মসজিদের খতিব মাওলানা মোজাহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। মাদকসদৃশ বস্তু সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের মধ্যে ধস্তাধস্তি ও মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ময়মনসিংহের হালুয়াঘাটে চোরাচালানবিরোধী অভিযানের সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে মো. রুমান নামের এক যুবক নিহত হয়েছেন। বিজিবির দাবি, অভিযানের সময় চোরাকারবারিদের হামলায় এক সদস্য আহত হলে আত্মরক্ষার্থে গুলি ছোড়া হয়। আহত ওই বিজিবি সদস্য চিকিৎসাধীন।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবার (৪৩) কাছ থেকে টিপসই নিয়ে, সেটি ব্যবহার করে বিয়ের কাবিননামা তৈরির অভিযোগ উঠেছে আবদুস সাত্তার নামে এক জামায়াত নেতার বিরুদ্ধে।

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় আপন তিন ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও ১০ আসামিকে যাবজ্জীবন দেওয়া হয়েছে।

ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও ৩ নারীসহ ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৪ সদস্য রয়েছেন।

ময়মনসিংহে বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত ২০ জনের নিয়োগপত্র জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, এ ধরনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্যের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

পুলিশকে নিষ্ক্রিয় করতে একটি চক্র নানা ধরনের বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি করেছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি মেশিন দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। ফলে প্রয়োজনীয় পরীক্ষা করাতে ভোগান্তিতে পড়ছেন রোগীরা।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ঢুকে তার স্ত্রীকে (৩৮) ছেলের সামনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

ময়মনসিংহের ত্রিশালে একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এতে ছয়জন আহত হয়েছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মৃত্যুর যে তথ্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর এ তথ্য যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের লিফটের নিয়ন্ত্রণ কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন মারা গেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে অষ্টম তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাথরবোঝাই মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

ময়মনসিংহ শহরের আকুয়া পূর্ব নয়াপাড়া এলাকা থেকে সামিউন আল মাহি (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ৩০ আগস্ট নিজ বাসা থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কাস্টমস কর্মী আবু রায়হান তালুকদার (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার এক মাসের বেশি সময় পর বুধবার (২৬ আগস্ট) ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।