ময়মনসিংহে গাছে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ

ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহে গাছে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ
মুক্তিযোদ্ধা শেখ হোসেন আলী

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় শেখ হোসেন আলী ওরফে হোসেন নামে এক মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের ভেতর গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় ।

নিহত শেখ হোসেন আলী ধোবাউড়াউপজেলার দর্শা মন্তনী গ্রামের বাসিন্দা।

স্থানীয়সূত্রে জানা গেছে, সকালে বাঁশঝাড়ের ভেতর মরদেহ ঝুলতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা শেখ হোসেন আলীর পরিবার সচ্ছল ছিল এবং সংসারে অভাব-অনটন ছিল না। প্রাথমিক তদন্তে জানা গেছে, ছেলেদের সঙ্গে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তার মতবিরোধ ছিল।

তিনি বলেন, তিনি আত্মহত্যা করেছেন, নাকি হত্যার শিকার হয়েছেন, তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসবি/