ময়মনসিংহ মেডিকেলে আগুন, তাড়াহুড়োয় পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

সিজেডএন ডেস্ক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের লিফটের নিয়ন্ত্রণ কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে পদদলিত হয়ে ৬ জন মারা গেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে অষ্টম তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে আগুন লাগার খবরে রোগী ও তাদের স্বজনদের মধ্যে মারাত্মক ভীতি তৈরি হয়। দ্রুত ভবন থেকে নিচে নেমে আসার সময় হুড়োহুড়িতে অন্তত ২০ জন আহত হন।
হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজন আসাদুজ্জামান খান জানান, ‘আমার ছেলে কয়েকদিন আগে আগুনে পুড়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করি। আজকে আগুনের পর তাকে নিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অবস্থা আরও খারাপ হয়েছে।’
আরেক আহত ব্যক্তি শহিদুল ইসলাম বলেন, ‘তাড়াহুড়ো করে নামতে গিয়ে ডান হাতের আঙুল অনেকটা কেটে গেছে। আগুনের খবর পেয়ে সবার মাঝে আতঙ্গ ছড়িয়ে পড়ে।’
পরিস্থিতির তীব্রতা তুলে ধরে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, ‘ঘটনাটি হাসপাতালের হওয়ায় আমরা গুরুত্ব দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তবে বড় প্রাপ্তি হচ্ছে কেউ মারা যায়নি। আগুন যেমন তেমন আতঙ্ক ছড়িয়েছে বেশি।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম জানান, আগুনে সরাসরি কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু, তা তদন্ত শেষেই সুনির্দিষ্ট করে বলা সম্ভব হবে। ভবন থেকে নামতে গিয়ে কয়েকজন আহত হওয়ার খবর পেলেও নির্দিষ্ট সংখ্যাটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

‘ফোন ধরিস না কেন’ বলে ট্রেনকর্মীদের থাপড়ানোর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে